স্বমীর হাতে ধরা পড়ে যায় স্ত্রীর পরকীয়া সম্পর্ক । ধরা পড়তেই প্রেমিককে নিয়ে মারধর করে স্বামীর মাথা ফাটাল স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলায় ৷ আক্রান্ত স্বামী এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায় ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলার বাসিন্দা গনেশ বৈদ্য ও স্ত্রী লীলা বৈদ্য ৷ এই এলাকায় তাঁরা কর্মসুত্রে ভাড়া থাকেন ৷ তাঁদের আসল বাড়ি নামখানা এলাকায় ৷ ১১ বছর আগে তাঁদের বিয়ে হয় ৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে ৷
স্কুল জীবন থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক ছিল বলে খবর ৷ প্রায় বছর পাঁচেক প্রেমের সম্পর্ক থাকার পর তাঁরা বিয়ে করেন বলে জানা যায় ৷ অভিযোগ আনা হয়, সম্প্রতি স্ত্রী লীলা বৈদ্যর ফোন প্রায় ব্যস্ত থাকত ৷ তা থেকেই সন্দেহ হয় স্বামীর ৷
তিনি গোপনে স্ত্রীর কথা বলার সময় তা রেকর্ড করেন ৷ তখনই স্ত্রীর পরকিয়ার বিষয়টি সামনে আসে । এরপর থেকেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ তারপর প্রেমিককে ডেকে স্বামীকে বাটাম দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ৷ যার জেরে মাথা ফেটে যায় গনেশ বৈদ্যর । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

