সিএএ ডেডলাইন পালটি খেলেন শান্তনু ঠাকুর? “স্লিপ অফ টাং , আগামী ৭ দিনের মধ্যে রুল ফ্রেম সম্পন্ন হবে বলতে গিয়ে মুখ ফসকে বলেছি । তবে কিছুদিনের মধ্যে সি এ এ লাগু হবে এটা ১০০% শিওর”।
শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার কুঠিবাড়িতে মতুয়া মহা সংঘের একটি ধর্মীয় সভায় এসে আবারও সিএএ-এর পক্ষে সওয়াল করেন শান্তনু ঠাকুর । সিএএ লাগু হবে বলেও দাবি করেন তিনি । কেন মতুয়া সমাজের মানুষের সিএএ-এর প্রয়োজন সে বিষয়েও মতুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি । তিনি বলেন, “পাসপোর্ট না থাকলে কেউই আমরা নাগরিক নয়” । সেই ক্ষেত্রে সিএএ এর প্রয়োজন আছে বলে দাবি করেন শান্তনু ।
পরবর্তীতে তিনি জানান গত রবিবার দক্ষিণ ২৪ পরগনায় সভাতে ৭ দিনের মধ্যে সিএএ লাগু হবে বলে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “ওটা স্লিপ অফ টাং । আগামী এক সপ্তাহের মধ্যে রুল ফ্রেন্ড সম্পন্ন হবে বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল । কিন্তু সি এ এ কিছুদিনের মধ্যে লাগু হবে এটা ১০০% গ্যারান্টি” ।
” ভোটার কার্ড আধার কার্ড থাকলেই নাগরিক”, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ নিয়ে তিনি বলেন, পাসপোর্টের ভেরিফিকেশন বন্ধ করার কথা; না হলে ভোটার কার্ড বা আধার কার্ড দিলেই পাসপোর্ট করে দিক।
বিষয়টি নিয়ে শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন মমতা ঠাকুর, তিনি বলেন, “শান্তনু ভোটে দাঁড়ানো নিয়ে মিথ্যা কথা বলেছিল । তার পর থেকে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে । মতুয়া সমাজ ওর উপর বিশ্বাস, আস্থা সব হারিয়েছে । ওকে ক্ষমতা দেওয়া হয়েছে মিথ্যা কথা বলার জন্য । পাঁচ বছর হতে গেল কিছু করতে পারেনি । সামনে লোকসভা ভোট আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

