শনিবার দ্বিতীয় দিনে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা! রেড রোড থেকেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে কড়া চিঠিও দিয়েছেন তিনি । মূলত ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে ও পঞ্চায়েত কেন্দ্রিক কাজের ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়ে এই ধরনা অবস্থান । মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৭০০০ কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের পক্ষ থেকে ।
গত ২৬ জানুয়ারি রাজভবনে সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না দিলে তিনি বড়সড় আন্দোলনের পথে নামবেন । আজ, শনিবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন একশ দিনের কাজের বঞ্চিত কর্মীরা । একই সঙ্গে আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত মানুষদের ধরনা স্থানে উপস্থিত থাকার কথা । সভায় উপস্থিত ছিলেন কীর্তি আজাদও ।
শনিবার তাঁর সঙ্গে ধরনা মঞ্চে ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয় সহ বেশ কিছু নেতা নেত্রীরা ছিলেন । সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে থাকলে এখনও পর্যন্ত দেখা মেলেনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । জানা যায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন এবং পরবর্তীকালে চোখের অস্ত্রোপচারের জন্য তাঁর বিদেশে পাড়ি দেওয়ার কথাও রয়েছে । অন্যদিকে তাঁর কলকাতায় ফেরার সম্ভাবনার কথাও শোনা গিয়েছে ।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার কলকাতার রেড রোডে থেক ৪৮ ঘন্টার ধরনায় বসেন মুখ্যমন্ত্রী । আজ তিনি তাঁর ৪৮ ঘন্টার ধরনা শেষ করলে তাঁর জায়গায় তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা সেই ধরনা আগামীতেও চালিয়ে নিয়ে যাবেন বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

