উদ্ধার গাঁজা, বড় সাফল্য বিএসএফ-এর !

গোপন সূত্রের খবর পেয়ে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থেকে উদ্ধার হল গাঁজা । হাসনাবাদের রামোসারপুর এলাকায় হানা দিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করল ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা ।

গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে হাসনাবাদের রামেশ্বরপুর মনোহরপুর গ্রামের শফিকুল পাহাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয় । বিএসএফ ও স্থানীয় সূত্রে খবর তল্লাশিতে প্রায় ৩০ কেজি গাঁজা ও ছয় লক্ষ টাকা উদ্ধার করা হয় ।

তবে জানা যাচ্ছে, বিএসএফ এই পাচারকারী শফিকুল পাহাড়কে হাতেনাতে ধরতে পারেনি এদিন । পরে উদ্ধার হওয়া এই গাঁজা হাসনাবাদ থানার হাতে তুলে দেন বিএসএফ জোয়ানরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube