ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি!

দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ন্যাড়াবটতলা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে । শনিবার রাতের ঘটনায় খোওয়া যায় নগদ টাকা সহ গয়নাও ।

ব্যবসায়ী বিশ্বনাথ কুন্ডুর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘটল চুরির ঘটনা । জানা যায়, বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে , একটি সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় চলে চুরি । একই সঙ্গে অপর একটি বাড়ির ভেতরের সিসি ক্যামেরা ভেঙে জানলা ভেঙে বাড়িতে ঢুকে পরপর তিনটি আলমারি ভেঙ্গে ও শোকেস ভেঙে ৯০ হাজার টাকা ও ১২ ভরিরমত সোনার গয়না এবং বেশ কিছু দামী দামী শাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

জানা যায়, বিশ্বনাথ কুন্ডু কয়েকদিন বাড়িতে ছিলেন না । গতকাল রাতে বাড়ি ফিরে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকেই সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান তিনি । এরপর আশেপাশের প্রতিবেশীদের ডেকে বসিরহাট থানায় খবর দেন তিনি । ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube