মিলিটারি নির্দেশে খোলা হল টেন্ট! খোলা আকাশের নিচে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা

মিলিটারি নির্দেশেই খুলে দিতে হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের টেন্ট । সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা অবস্থান বিক্ষোভের জন্য যে টেন্ট তৈরি করেছিলেন সেই টেন্ট এবার খুলে ফেলা হচ্ছে ।

সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা জানান, গতকাল, শনিবার এই বিষয়ে মিলিটারির তরফ থেকে একটি নোটিশ তাদেরকে পাঠানো হয় । পাশাপাশি কলকাতা পুলিশের কিছু কর্মী ও মিলিটারি সদস্যরা শনিবার বিকেলে এসে তাঁদের সঙ্গে কথা বলেন । তাঁরা জানান অবস্থা বিক্ষোভের জন্য যে টেন্ট তৈরি করা হয়েছিল তা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের খুলে ফেলতে হবে । এর জন্য তাঁদেরকে একাধিক কারণও দেওয়া হয় ।

তারপরেই টেন্ট খুলে নেওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা কিছু সময় চেয়ে নেন । সেই মতোই রবিবার সকাল থেকেই তাদের টেন্ট খোলার কাজ শুরু হয় । তবে তাঁদের তিনজন সহযোদ্ধারা অবস্থান বিক্ষোভ এবং অনশন চালিয়ে যাচ্ছেন বলেই এদিন তাঁরা জানান । অর্থাৎ খোলা আকাশের নিচে এবার দিনরাত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের অবস্থান-বিক্ষোভ ও অনশন চালাবেন । একই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে সদস্যরা জানান পরবর্তীকালে তাঁদের আন্দোলনের ঝাঁঝ আরও তীব্রতর হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube