মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রীদের বন্দুক দেখিয়ে উত্যক্ত করার অভিযোগে আটক তিন যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের এবিএস মদনমোহন হাই স্কুলের সামনে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাধ্যমিক পরীক্ষার পর এবিএস মদনমোহন হাই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা দুই ছাত্রীর কাছে এসে তিন যুবক তাঁদের ফোন নম্বর চায় । ছাত্রীরা ফোন নম্বর দিতে অস্বীকার করায় কোমর থেকে পিস্তল বের করে তাঁদেরকে শাসাতে শুরু করে যুবকরা । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় ।
পরীক্ষা কেন্দ্রের সামনে হঠাৎই বন্দুক বের করে হুমকি দেওয়ার ঘটনায় হতচকিত হয়ে পড়ে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত অভিভাবকরাও । খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে এলাকায় ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে আটক করে । অবশেষে জানা যায়, ছাত্রীদের ভয় দেখাতে যেই পিস্তলটি ব্যবহার করা হয়েছিল এদিন সেটি একটি খেলনা পিস্তল ছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

