দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় গাড়িতে আগুন। কলকাতা থেকে হাওড়া আসার সময় ১৮ নম্বর কাউন্টারের কাছে একটি গাড়িতে আগুন লেগে যায় । দাউদাউ করে জ্বলতে থাকে চারচাকা গাড়িটি। তবে গাড়ির মধ্যে থাকা ২ জন নিরাপদে রয়েছেন বলে জানা যাচ্ছে। যান্ত্রিক ত্রুটি থেকেই গাড়িতে এই আগুন বলে প্রাথমিক অনুমান। ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর একটি লেনে যানজটের সৃষ্টি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। আগুন দ্রুত নেভানোর চেষ্টা হচ্ছে ।
জানা গিয়েছে, কলকাতা থেকে হাওড়াগামী ছিল গাড়িটি। গাড়িটি দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় পৌঁছতেই তাতে আগুন ধরে যায়। গাড়ির যাত্রী ছিলেন ২ জন। তবে তাঁদের কোনও ক্ষতি হয়নি বলেই জাননা যাচ্ছে। বিষয়টি আসতেই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল।
যান্ত্রিক ত্রুটি থেকে আগুন বলে অনুমান। ব্রীজে একটি লেনে যানজট। ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল । ব্যস্ততম এই যাত্রাপথে এমন ঘটনায় কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

