মুম্বাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের!

মুম্বাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার ফরাক্কার এক শ্রমিকের । পরিবার সুত্রে জানা যায়, মৃত শ্রমিকের নাম লব মল্লিক, তাঁর বয়স হয়েছিল ২১ । শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর ।

ফরাক্কা থানার বেওয়া -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতুপুর গ্রামের বাসিন্দা লব মল্লিক কাজের জন্য পাড়ি দিয়েছিলনে মুম্বাইয়ে । জানা যায়, মাস দুয়েক আগে ফারাক্কার বেওয়া থেকে মুম্বাইয়ে একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে মেট্রো রেলের কাজে গিয়েছিলেন তিনি ।

সূত্রের খবর সেখানে কাজ করার সময় দিন চারেক আগে হঠাৎ তাঁর মাথায় ভারী লোহা পড়ে গুরুতর জখম হন তিনি । তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । চারদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শুক্রবার রাতেই মৃত্যু হয় ওই শ্রমিকের ।

মৃত্যুর খবর পরিবারের কাছে আসতেই কার্যত কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । শনিবার দেহ ময়নাতদন্তের পরেই মৃতদেহ বাড়ি নিয়ে আসা হবে বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে । এদিকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফরাক্কা থানার বেওয়া -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতুপুর গ্রামে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube