গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে সোরেন!

বুধবার জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ঝারখণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে । বৃহস্পতিবার আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন হেমন্ত সোরেন ।

ঝাড়খন্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল জানান, হেমন্ত সোরেনের মামলাটি শীর্ষ আদালত ইতিমধ্যেই গ্রহণ করেছে । আগামিকাল সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হওয়ার কথা । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে হওয়ার কথা শুনানি । কেন্দ্রের সলিসিটর জেনেরাল তুষার মেহতার অবশ্য প্রশ্ন, রাঁচি আদালত এড়িয়ে সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ কেন হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

প্রসঙ্গত জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল হেমন্ত সোরেনের । গত সপ্তাহে রাঁচি ও চলতি সপ্তাহে দিল্লির বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । টানা ৭ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর বুধবার নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে । ৬০০ কোটি টাকার জমি দুর্নীতি মামলায় গ্রেফতারকরা হয় তাঁকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube