ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে টাকা! ভোটের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী । বারংবার মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে । শনিবার ধরনামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, কেন্দ্র বকেয়া টাকা দিলে ভাল না দিলে রাজ্যই সেই টাকা চুকিয়ে দেবে। অর্থাৎ কেন্দ্রের ভরসায় থাকবে না রাজ্য ।

রাজ্যে যে ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে, তা মেটাবে নবান্নই। মমতা এদিন বলেন, “২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে।”

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসে তিনি নিজের কাঁধেই এবার দায়িত্ব তুলে নিলেন। একশো দিনের কাজের বকেয়া টাকার জন্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হবে তাঁর সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে একশো দিনের কাজের টাকা। লোকসভা নির্বাচনের আগে এমন ঘোষণা করে নজির গড়লেন মমতা ।

মমতা বারংবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়েছেন কেন্দ্রের কাছে । অন্যদিকে সংসদে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের টাকা কবে মেটানো হবে জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তখন এই সিএজি বা ক্যাগ রিপোর্টের কথা তুলে ধরেন মোদী। যার জবাবে শুক্রবার ধরনা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ‘কড়া চিঠি’ লেখেন কেন্দ্রকে। এবার শনিবার ধরনা মঞ্চ থেকে জানিয়ে দিলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। ২১ লক্ষ একশো দিনের কাজের সঙ্গে যুক্ত মানুষজনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। যা দু’‌বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube