ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেলেন ‘রাজ্য সরকারের গ্রুপ ডি’ চাকরি প্রার্থীরা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রেড রোডে ধরনায় মুখ্যমন্ত্রী। সে কারণেই নিরাপত্তার স্বার্থে এই দু’দিন মাতঙ্গিনী হাজরার পাদদেশে অবস্থান বিক্ষোভ বসতে পারবেন না চাকরিপ্রার্থীরা এমনটাই পুলিশের তরফে জাননো হয়েছিল।

তবে সেই নির্দেশ না মেনেই গতকাল অর্থাৎ শুক্রবার অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত হন রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মচারীরা। তারা সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করতে চাইলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে পুলিশ ‘রাজ্য সরকারের গ্রুপ ডি’ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ করতে সেখানে দেন না। চাকরিপ্রার্থীরা অবস্থান বিক্ষোভ থেকে উঠতে রাজি না হওয়ায় এরপরই চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এই ঘটনার পর গতকালকে রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করেন ময়দান থানার পুলিশ। শনিবার তাদেরকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালতের তরফ থেকে এই ১০ জনকেই ২০০ টাকার বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।

- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

