“এনআরসি করতে দেব না” ধরনামঞ্চ থেকে সাফ জানালেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ৪৮ ঘণ্টা ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে ক্ষোভ উগরে দিচ্ছেন মমতা । এদিন মাননীয়ার মুখে শোনা গেল হেমন্ত সোরেন প্রসঙ্গ । মমতা বললেন, “গায়ের জোরে বলছেন এক দেশ এক ভোট, এজেন্সি দিয়ে ওরা জিতছে। হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ।”

সিএজি নিয়েও ক্ষোভ মমতার গলায়, “আমাকে চিঠি দিয়েছে ২০০৩ সাল থেকে রিপোর্ট দিতে হবে! তখন তো আমরা সরকারে আসেনি, মানুষগুলো এসেছে তারা আশায় বুক বেঁধে এসেছে। তারা তাদের বেতন পাননি, ১৫৬ টি কেন্দ্রীয় দল পাঠিয়েছো আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করেছি, আমাকে সংসার চালাতে হয় । এর মধ্য থেকে কন্যাশ্রী অন্যান্য প্রকল্প টাকা দিতে হয়” ।

ধরনামঞ্চ থেকে মমতা বললেন, আমি আগে ৪৮ ঘণ্টা বসেছিলাম। দু’বছরে পশ্চিমবঙ্গে কাজের টাকা জিরো। আমাদের টাকা দিয়ে আমরা জব কার্ড হোল্ডারদের কাজ জুগিয়েছি, আপনারা আমার কাছ থেকে কী আশা করছেন?”

এনআরসি প্রসঙ্গে মমতা বললেন, “আবাসনের বিষয়টা আজকে বলছি না। ৮ তারিখ আমার বাজেট আছে। এনআরসি করতে দেব না। বাংলার গরিব মানুষ বঞ্চিত হবে না। আবাসনের বিষয়ে যারা টাকা পাননি আমি দেখব। খেলা হবে, অল আউট খেলবো,বিজেপি যদি ভাবে চিরকাল থাকবো, সেটা হবে না।’

প্রসঙ্গত, শুক্রবার “জল – জীবন – মিশন” প্রকল্পে পশ্চিমবঙ্গকে বরাদ্দ টাকা দিয়েছে কেন্দ্র। প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube