মু্র্শিদাবাদ জেলার রানীনগরে বিয়ে বাড়িতে চলল বোমা হামলা! বৃহস্পতিবারের এই ঘটনায় আহত হয়েছেন ৭ জন ব্যক্তি । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ।
দিনদুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠল । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মু্র্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় । ঘটনায় জখম হয়েছে সাতজন । ঘটনার পর বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বোমার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে নিয়ে যাওয়া হলে গুনেনন্দ্রনাথ মন্ডল ও ভানুমতি মন্ডল নামের দু’জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য । তবে ঠিক কী কারণে এই বোমা হামলা তা পরিস্কার নয় এখনও পর্যন্ত । ঘটনার পর ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে । ঘটনার জেরে এলাকা থমথমে হয়ে রয়েছে । ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রভাষ চন্দ্র মন্ডলের মেয়ে পায়েল মন্ডলের বিয়ে ছিল । আত্মীয় স্বজনেরা বাড়িতেই ছিলেন বলে জানা যায় । তারপর আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ হঠাৎ পাশের বাড়ির ছাদ থেকে বোমা মারার অভিযোগ ওঠে । ওই ঘটনায় পুরুষ ও মহিলা মিলে মোট সাতজন গুরুতর আহত হন ।
কোথায় বিয়ে বাড়িতে সকলে মিলে আনন্দ উপভোগ করবে ,তা না হয়ে হঠাৎ বিষাদে ভরে গেল গোটা বিয়ে বাড়ি। দিনদুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা । এমন ঘটনা যে হতে পারে তা আঁচ করতে পারেনি প্রভাষ মন্ডলের পরিবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

