ফের খবরের শিরোনামে ঝালদা পুরসভা

ফের খবরে ঝালদা পুরসভা । শনিবার এই পুরসভার পাঁচ বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর কংগ্রেসের সমর্থন নিয়ে নতুন পুরপ্রধানের নাম ঘোষণা করা হবে। সম্ভাব্য পুরপ্রধান হিসেবে নাম ছিল সুরেশ আগারওয়ালের। উল্লেখ্য ১২ আসনের ঝালদা পুরসভায় পাঁচটি করে আসন পায় কংগ্রেস ও তৃণমূল। দুটি আসন পায় নির্দল।

এবার সেই জল্পনাই ঠিক হল । সুরেশ আগারওয়ালের নাম ঝালদার নতুন পুরপ্রধান হিসেবে নির্বাচিত হল। সরাসরি কোন বিরোধ ছাড়াই ৬-০ ভোটে পাশ হল তাঁর নাম। এদিন ঝালদা পুরসভার পাঁচ বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর, কংগ্রেসের এক কাউন্সিলর বিপ্লব কয়ালের সমর্থন নিয়ে নতুন পুরপ্রধান হিসেবে সুরেশ আগারওয়ালের নাম রিজলিউশন করে জেলা শাসকের কাছে পাঠানো হল।

অনুমোদন করার পরেই ঝালদার পুরপ্রধান হিসেবে শপথ নেবেন সুরেশবাবু । উল্লেখ্য, ১২ আসনের ঝালদা পুরসভায় পাঁচটি করে আসন পায় কংগ্রেস ও তৃণমূল। দু’টি আসন পায় নির্দল। পরবর্তীকালে একের পর এক ঘটনা ঘটে যায় এই পুরসভায়। কংগ্রেসের সমর্থনে পুরপ্রধান হন নির্দল কাউন্সিলার শিলা চট্টোপাধ্যায়। পরবর্তী কালে তিনি আরও এক নির্দল কাউন্সিলার সোমনাথ কর্মকার এবং তিন কংগ্রেস কাউন্সিলর মিঠুন কান্দু, বিজয় কান্দু এবং পিন্টু চন্দ্রকে নিয়ে যোগ দেন তৃণমূলে।

যোগ দেওয়ার পর পুরপ্রধান পদেই থেকে যান শিলা। তবে তাকে মানতে পারেননি পুরনো পাঁচ তৃণমূল কাউন্সিলার সুরেশ আগারওয়াল, সুদীপ কর্মকার, জবা মাছুয়ার, পূর্ণিমা বাগতি এবং রিজুয়ানা খাতুন। দলিয় হুইপ অমান্য করে তারা কংগ্রেসের দুই কাউন্সিলার পূর্ণিমা কান্দু এবং বিপ্লব কয়ালের সমর্থন নিয়ে অনাস্থা নিয়ে আসেন শিলার বিরুদ্ধে। ৭-০ ভোটে অপসারিত হন শিলা। এরপর আবার নতুন পুরপ্রধান মনোনয়নের জন্য কংগ্রেসের বিপ্লব কয়ালকে সংগে নিয়ে পুরসভার সভাকক্ষে বৈঠক করা হল। লক্ষ্যনীয় ভাবে এদিন অনুপস্থিত ছিলেন আরেক কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube