দাউ দাউ করে জ্বলছে ধুপ কারখানা

হাওড়ায় আমতার ১০ নং পোলের কাছে ধুপ তৈরির একটি কারখানায় বিধ্বংসী আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে এলাকায় ।

শনিবার বেলা ১১.৩০ নাগাদ আমতার ১০নং পোলের কাছে রানীহাটি আমতা রোড়ের পাশে ওই ধুপ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। প্রথমে কারখানার শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি । তবে বেশ অনেক টাকার ক্ষতির আশঙ্কা করছেন মালিক পক্ষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube