পরীক্ষার কেন্দ্র থেকে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী! ঘটনা পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের। শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শনিবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষা। চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ে এবারে পরীক্ষা দিচ্ছে কন্টাডি হাই স্কুল ও পুরুলিয়া জেলা স্কুল। প্রথমদিনের মতো শনিবারও আড়শা থানার কাঁটাডি স্কুলের ছাত্র দেবাশীষ মাঝি নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে আসে। সে তার নির্দিষ্ট ঘরে পরীক্ষা দিতে যায়। তবে পরীক্ষা শুরুর আগেই সে তার এডমিট কার্ডটি তার নির্দিষ্ট জায়গায় রেখে পরীক্ষা কেন্দ্র ছেড়ে চলে যায়।
খবর পেয়ে পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকরা স্কুলে আসেন। তবে কেউ মুখ খুলতে নারাজ। স্কুলে পরীক্ষার ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা স্কুলের সিসিটিভি ফুটেজে দেখে নিশ্চিত হতে চাইতে কোন পথ দিয়ে পরীক্ষার্থী বেরিয়ে যায়। কি কারনে ছাত্রটি পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যায় তা জানার চেষ্টা করছেন।
সূত্রের খবর, ছাত্রটির বাড়ি পুরুলিয়ার আরসা থানার পাতুয়ারা গ্রামে। সেখানে বাড়ি ফিরে গেছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। যদিও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সিসিটিভির ফুটেজ দেখে বের করার চেষ্টা চালানো হচ্ছে কোন স্কুলের প্রধান শিক্ষক জানান এই ঘটনায় লিখিত ভাবে পুলিশে অভিযোগ জানানো হবে। এই ঘটনায় পলাতক পরীক্ষার্থীর বন্ধুকে স্কুলের শিক্ষকরা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তবে এই ঘটনায় জেলা মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক সোমনাথ কুইরি জানান পরীক্ষা শেষ হওয়ায় পরও কোনো পরীক্ষার্থী এই পরীক্ষা কেন্দ্র থেকে নিখোঁজ হয়েছে বলে আমার জানা নেই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

