অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করল স্কুল

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা । শনিবার পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে । তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করল স্কুল কর্তৃপক্ষ । ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলায় ।

শনিবার কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনে পরীক্ষা দিচ্ছিল ডিডিসি বালিকা বিদ্যালয়ের ছাত্রী নন্দিনী খাতুন । ঘন্টা খানেক পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ে সে ।

পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ প্রধান শিক্ষিকা অসুস্থ পরীক্ষার্থীকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন । নন্দিনী খাতুনের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানান পরীক্ষাকেন্দ্রের আধিকারিক কমলকান্তি দাস । পাশাপাশি, পরীক্ষার্থীর শ্বাসকষ্ট হলেও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের চিকিৎসকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube