মাধ্যমিক পরীক্ষা দিতে বাধা বাবার! পুলিশের প্রচেষ্টায় দিল মাধ্যমিক পরীক্ষা ।
শিক্ষার আলোতে মহিলাদের নিয়ে আসার জন্যও উদ্যোগী রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার । সর্বত্রই বিশেষ ব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য । তারপরেও দেখা গিয়েছে জোর করে বিয়ে দেওয়া বা পড়তে না দেওয়ার মতো ঘটনা । তেমনই আরও এক ঘটনার সাক্ষী থাকল নিউজ টাইম বাংলা ।
মাধ্যমিক পরীক্ষা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অবশেষে পুলিশ প্রশাসনের দারস্থ হয় মাধ্যমিক পরিক্ষার্থী। মাধ্যমিক পরিক্ষার্থীর নাম তাহরীমা খাতুন বয়স ১৬। বাড়ি ফরাক্কা ব্লকের দুর্গাপুর এলাকায় । তাহরীমা খাতুনের মাধ্যমিক সেন্টার পরে ফরাক্কা অর্জুনপুর হাইস্কুলে।
মাধ্যমিক পরিক্ষার্থীর মায়ের অভিযোগ, গতকাল রাত থেকে মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষা না দেয় সেই জন্য বাড়িতে অশান্তি করছিলেন তাঁর স্বামী । এমনকি মেয়েকে মারধর করে বলেও অভিযোগ। তারপর শনিবার সকালে মাধ্যমিক পরীক্ষার্থী তাঁর মাকে নিয়ে ফরাক্কা থানার দ্বারস্থ হয়। ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী নিজে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে সঙ্গে করে অর্জুনপুর হাই স্কুলের সেন্টারে নিয়ে যায় পরীক্ষা দেওয়ার জন্য। পুলিশের উদ্যোগে অবশেষে মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হল ঐ মাধ্যমিক পরীক্ষার্থী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

