সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বড়ঞায় জনবসতিপূর্ণ এলাকায় খোলা হয়েছিল মদের দোকান । শনিবার সেই বার খোলাকে কেন্দ্র করে বিক্ষোভে শামিল হলেন এলাকার বাসিন্দারা ।
মদের বার বন্ধের দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ শুরু হয় মুর্শিদাবাদের বড়ঞায় । তাঁদের অভিযোগ, হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের উপর বড়ঞা থানার বাহাদুরপুর এলাকায় তৈরি করা হয়েছে একটি মদের বার ।
কিন্তু এই বিষয়ে তাঁদের দাবি, জনবসতিপূর্ণ ওই এলাকায় যদি মদের বার তৈরী হয় তাহলে এলাকার পরিবেশ ও শান্তি নষ্ট হবে । তাই অবিলম্বে যাতে ওই এলাকার এই কারবার বন্ধ করা হয় এই দাবিতেই সরব হন এলাকার বাসিন্দারা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

