বসিরহাট মহাকুমা শাসকের দফতরে উচ্চপদস্থ আধিকারিক ছিলেন রজত মণ্ডল । তাঁর বাড়তেই চলছে সিবিআই তল্লশি। শনিবার সকালে দুটি গাড়িতে করে সিবিআই আধিকারিকের একটি দল ও পাঁচজনের কেন্দ্র বাহিনী জওয়ান বসিরহাট থানার পুলিশের সহযোগিতায় পৌঁছয় রজতের বাড়ি। বেলা ১১ টা নাগাদ সিবিআই হানা ।
রজত মণ্ডল বসিরহাট মহাকুমা আধিকারিক এস সি,এস টি ও ওবিসি দফতরের আধিকারিক ছিলেন । সকাল ১১ টা থেকেই চলছে তল্লাশি । এখনও চলছে তল্লাশি । সূত্রের খবর, জাল নথির ভিত্তিতেই সিবিআই খোঁজ পায় রজতের। সিবিআই আধিকারিকরা রজত মণ্ডলের বাড়ি তল্লাশি করে নথি উদ্ধার করার চেষ্টা করছে । বাড়ির নিচে রাখা একটি চারচাকা গাড়ি ও দুটি মোটর বাইক তল্লাশি করে বেশ কিছু নথি সেখান থেকে উদ্ধার করে সিবিআই । চলছে ম্যারাথন তল্লাশি ঘরের ভিতরে থাকা আসবাশ পত্র ও আলমারি খুলে তল্লাশি চালাচ্ছে সিবিআই ঘরের জানলা দরজা বন্ধ করে তল্লাশি চালাচ্ছে আধিকারিকরা ।
দীর্ঘ চার ঘন্টা ম্যারাথন তল্লাশির পর ঠিক তিনটে নাগাদ রজত মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই আধিকারিকরা । রজত মণ্ডল জানান তার বাড়িতে এসে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তল্লাশি করে কিন্তু তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি । পাশাপাশি আরও জানান, সমস্ত রকম সহযোগিতা করেছেন তদন্তের আগামীতেও সমস্ত রকম সহযোগিতা করব তদন্তে জানালেন রজত মণ্ডল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

