সোমবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঙ্গীত শিল্পী কবীর সুমন । অক্সিজেন সাপোর্ট সহ তাঁকে রাখা হয় সিসিইউ ওয়ার্ডে । বর্তমানে তাঁকে সুপার স্পেশালিটি ব্লকে রাখা হয় বলে জানা যায় ।
তাঁর চিকিৎসার জন্য ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল গতকাল । মেডিক্যাল বোর্ডের তরফে জানানো হয়েছে, হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি দু’টি ফুসফুসেই জল জমে রয়েছে কবীর সুমনের । অ্যান্টিবায়োটিক এবং পটাশিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে তাঁকে ।
একই সঙ্গে তাঁরা আরও জানান, শিল্পী দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক পেশেন্ট । এর সঙ্গে উচ্চ রক্তচাপও রয়েছে তাঁর । বাকি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে । তিনি সজ্ঞানে রয়ছেন এবং খেতেও চেয়েছেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা ।
তাঁর চিকিৎসার জন্য সোমবার জরুরি ভিত্তিতে ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। একজন জেনারেল মেডিসিন, ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট, পালমোনোলজিস্ট বা চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন কার্ডিয়োলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে ‘গানওয়ালা-র’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

