শনিবার সাত সকালে এক বিধায়কের নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার করা হয় এমএলএ হস্টেলে । দেহ উদ্ধারের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
সূত্রের খবর, আজ ভোর ৫ টা নাগাদ এমএলএ হস্টেলের ২ নম্বর গেটের ক্যাম্পাসে ঝুপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা যায় । খোঁজ করে দেখা যায়, ৪১৯ নম্বর ব্যালকনির নীচে মাটিতে পড়ে রয়েছে একটি দেহ । জানা যায়, সেটি পুরুলিয়ার বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচেন সোরেনের নিরাপত্তারক্ষীর দেহ । উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় সেই দেহটিকে । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম জয়দেব ঘড়াই। তিনি রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন ।
প্রসঙ্গে বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “পরশু দিন ওই বিধায়ক এসেছেন; ওই বিধায়কের সঙ্গেই হস্টেলে এসেছেন তাঁর নিরাপত্তারক্ষী । তারপরই ভোরবেলায় এই ঘটনা ঘটে । এটা একটা দুর্ঘটনাও হতে পারে । তবে পুলিশ তদন্ত করছে” ।
ঘটনাটির খবর পেয়ে তদন্কতে নেমেছে পুলিশ । কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিকভাবে এটাকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে । মৃত ব্যক্তি রাজ্য পুলিশে কর্মরত ছিলেন । বাকি তদন্ত যত এগোবে, ঘটনাটি বোঝা যাবে” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

