বেনজির ঘটনা! মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ মুর্শিদাবাদে

খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে হরিহরপাড়া বাজারে দোকান মালিকের মৃতদেহ রাস্তার উপর রেখে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।

পুরনো বিবাদের জেরে মারধর থেকে মৃত্যু! মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারে পাশাপাশি মুদির দোকান চালাতেন নবকুমার সাহা ও মীর আবুবাক্কার । পুরনো বিবাদকে কেন্দ্র করে গত বুধবার ফের অশান্তি তৈরি হয় দু’পক্ষের মধ্যে । সেই বিবাদ থেকেই শেষে মৃত্যু ।

সূত্রের খবর, বুধবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারে দোকান ঘরের দরজা তালা ভাঙার চেষ্টা করছিল নবকুমার সাহা ও তাঁর দুই ছেলে। সেই সময়ই মীর আবুবাক্কার ও তার ভাইপো বাধা দিতে গেলে হাতুড়ি ও বাস লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মীর আবুবাক্কারকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । সেইখানে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতা এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার মৃত্যু হয় মীর আবুবাক্কারের । গতকাল শুক্রবার ময়নাতদন্ত হয় । মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এই ঘটনায় মৃতের পরিবার অভিযুক্তদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকাল ১০টা নাগাদ হরিহরপাড়া বাজারে রাস্তার উপর মীর আবুবাক্কারের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় তাঁর পরিবার পরিজনেরা। হরিহরপড়া থানার পুলিশের আশ্বাসে প্রায় কুড়ি মিনিট পর অবরোধ তুলে নেয় মৃতের পরিবারের সদস্যরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube