খবরের জের ,অবশেষে পুরসভার তরফে লাগানো পরীক্ষার্থীদের উদ্দেশে দেওয়া শুভেচ্ছা ব্যানার থেকে সরল অভিষেক – জ্যোতিপ্রিয়দের ছবি ।
শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। হাবড়া পুরসভার তরফে পরীক্ষা কেন্দ্র গুলোর পাশে অভিভাবকদের জন্য টেন্ট করা হয়েছে, এছাড়া হাবড়া যশোর রোডের পাশে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে পুরসভার তরফে, যেখানে বড় বড় ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি ।যা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছিল।
বিজেপির তরফে দাবি তোলা হয় জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি বা অভিষেক ব্যানার্জির ছবি পুরসভার দেওয়া ব্যানারে থাকবে কেন? তাহলে পরীক্ষার্থীদের কাছে কী বার্তা দেওয়া হচ্ছে ? শাসকদলের প্রচার করা হচ্ছে এই অভিযোগও তোলা হয় বিজেপির তরফে। অবশেষে সহায়তা কেন্দ্র ও অভিভাবকদের জন্য তৈরি টেন্টের ভেতর থেকে সড়ল সেই সমস্ত ব্যানার । পরিবর্তে লাগানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতিকি ছবি । এ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপির তরফে বলা হয় দেরিতে হলেও হুঁশ ফিরেছে পুরসভার। তবে অভিষেক ব্যানার্জির ছবি থাকলে কেন সাংসদ সুকান্ত মজুমদার বা অধীর চৌধুরীদের ছবি থাকবে না কেন এই প্রশ্ন তোলা হয় বিজেপির তরফে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

