জীবনের বড় পরিক্ষা ! সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়ে ইংরেজি পরিক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী । শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা । আর সদ্যোজাত নবজাতকের জন্ম দিয়েই পরের দিন, অর্থাৎ শনিবার সকালে ইংরেজি পরিক্ষা দিল মাধ্যমিক পরিক্ষার্থী ।
জানা যায়, শুক্রবার গভীর রাতে প্রসব যন্ত্রনা নিয়ে শঙ্করপুর এলাকা থেকে সুতির মহিশাইল হাসপাতালে ভর্তি হয় এক মাধ্যমিক পরিক্ষার্থী । প্রথম বাংলা পরীক্ষা দেওয়ার পর রাতে হঠাৎ প্রসব যন্ত্রনা ওঠে তার । এর পরে পরিবারের লোকজন শুক্রবার গভীর রাতে তড়িঘড়ি তাকে ভর্তি করে মহিশাইল ব্লক হাসপাতালে । গভীর রাতেই মাধ্যমিক পরিক্ষার্থী পুত্র সন্তানের জন্ম দেয় ।
কিন্তুু শনিবার ইংরেজি পরিক্ষা থাকায় প্রশাসনের সহায়তায় হাসপাতালের বেডে বসেই ওই ছাত্রী মাধ্যমিক পরিক্ষার দ্বিতীয় পত্রের পরিক্ষা দিল । ব্লক প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় এদিন ইংরেজি পরীক্ষা দিল ওই ছাত্রী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

