ফের শেখ শাহজাহানকে তলব করল ইডি । আগামী ৭ই জানুয়ারি ফের তলব শাহজাহানকে । ৭ ফেব্রুয়ারি সকালে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। যদিও শাহজাহান ইডি দফতরে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর আগের একটি সমন তিনি এড়িয়ে গিয়েছেন। এই নিয়ে তাঁকে দ্বিতীয় বার ডাকল ইডি। ই-মেল মারফত তাঁকে দ্বিতীয় সমনটি পাঠানো হয়েছে।
রেশন বণ্টন ‘দুর্নীতি’র অভিযোগে গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ইডি । সে দিন উল্টে বিক্ষুব্ধ জনতার হাতে মার খেয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই ঘটনার পর থেকেই আর শাহজাহানের দেখা মিলছে না। যদিও ইতিমধ্যে আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান। এমনকি ২৬শে জানুয়ারি অলক্ষ্যে থেকেই ফেসবুক পোস্ট করতে দেখা যায় শাহজাহানকে । এরপর সেই পোস্ট মুছেও ফেলে শাহজাহান ।
গত ২৯শে জানুয়ারি তলব করেছিল ইডি । তবে সেইদিন হাজিরা এড়িয়েছিলেন শাহজাহান । ইডি দফতরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা যায়নি শাহজাহান বা তাঁর কোনও প্রতিনিধিকে। এরপরে কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদনও জানান তিনি। আইনজীবী মারফত ওই আবেদন আদালতে জমা পড়ে। হলফনামায় সইও করেছেন ‘নিখোঁজ’ নেতা। এখনও পর্যন্ত ইডি কিংবা পুলিশ তাঁর নাগাল পায়নি। আদালত শাহজাহানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার অনুরোধ শোনেনি। শনিবার এই মামলার শুনানি রয়েছে। প্রথম হাজিরা এড়ানোর পরে আগামী দিনে হাজিরা দিতে যাবেন কি না তাই এখন দেখার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

