কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতার রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী । এবার প্রধানমন্ত্রীকে ‘কড়া’ চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধরনামঞ্চ থেকে মমতা নিজেই জানালেন সে কথা। বললেন, “ক্যাগ যে কথাটাই জানে না, সেটাই লিখেছে। বলছে ২০০৩ সাল থেকে। আরে ২০০৩ সালে থোড়াই আমরা ছিলাম! ২০১১-র পরে আমরা যখন এসেছি, তখনকার দায়িত্ব নেব। তা সত্ত্বেও বলি, প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে। টোটাল মিথ্যা কথা। সত্য কখনও চাপা থাকে না।”
কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং বকেয়া টাকা আদায়ের জন্য শুক্রবার থেকে রেড রোডে ৪৮ ঘণ্টার জন্য ধরনায় বসেছেন মমতা। শনিবার পর্যন্ত তাঁর ধরনা চলবে। তার পর সেই কর্মসূচি চালাবেন তৃণমূলের অন্যান্যেরা। এর আগেও সিএজি রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা। চলতি সপ্তাহেই নদিয়ার কৃষ্ণনগরে গিয়ে মমতা ওই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিন ধরনামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বললেন, “আমি একটা স্ট্রং লেটার প্রধানমন্ত্রী কে লিখেছি। ক্যাগ নিয়ে। বলছে ২০০৩ থেকে কি হয়েছে তা নাকি ক্যাগ বলেছে। আরে ২০০৩ এর দায়িত্ব আমি নেবো কেন ? আমি তো ২০১১ সালের পর থেকে দায়িত্ব নেবো। ক্যাগ রিপোর্ট কি লিখেছে ? পুরো ঝুটা লিখেছে। এটা বিকৃত করে লেখা হয়েছে। বিজেপি যা বলেছে তাই লিখেছে।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

