আগুনের কবলে গদি কারখানা!

ডোমজুড়ের রাজাপুরে কারখানায় ভয়াবহ আগুন লাগে । শনিবার বেলা ১০টা ৩০ মিনিট নাগাদ কারখানার গোডাউনে হঠাৎ আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ।

এদিনের ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনে জমানো থার্মোকল । আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুনের জেরে টিনের তৈরি কারখানার শেড ভেঙে পড়ে । কর্মচারীরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত দেন । বেলা সাড়ে দশটা নাগাদ কারখানার গোডাউনে হঠাৎ আগুন লাগে এবং সেখানে থাকা থার্মোকল, স্পঞ্জ ইত্যাদি সামগ্রীতে আগুন ধরে গিয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনের সেই সামগ্রীতে।

আগুনের ঘটনা ছড়িয়ে পড়তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন । কারখানার কর্মীদের এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন নেভানো হয় এদিন । তবে কী কারণে এদিন আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় । আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube