জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ১!

উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ বাইক দুর্ঘটনা । এই দুর্ঘটনায় মৃত্যু হয় ১ যুবকের এবং আহত হন আরও ১ যুবক ।

শনিবারের এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কার্যত যান চলাচল ব্যাহত হয়ে যায় । পুলিশ সুত্রে খবর একটি বাইকে দুই যুবক বেলপাহাড়ি উদ্দেশে যাচ্ছিলেন । সেই সময় জাতীয় সড়কের ওপরে উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাছে একটি লরির সঙ্গে বাইকটির ধাক্কা লাগে । বাইকে থাকা ১ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় ।

অপরদিকে বাইকে থাকা আরও এক যুবককে আশংকাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ভর্তি করা হয়েছে বলে জানা যায় । তবে এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি । ইতিমধ্যেই ঘাতক লরির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube