আয়া না থাকলে হবে না চিকিৎসা ! অদ্ভুত নিদান নার্সের। রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিধায়ক। শুক্রবার রাতে হুগলির ইমামবাড়া সদর হাসপাতালের ঘটনা। বিধায়কের ডাকে হাসপাতালে ছুটে আসেন হাসপাতাল সুপার।
পুরো ঘটনা শুনে নার্স সহ সুপারকে ধমক দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ।বিধায়ক বলেন, “আপনাদের এখানে থাকার অধিকার নেই, আমি ধরনায় বসব।” যদিও পরে পারস্পরিক বোঝাপড়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় । গোটা ঘটনায় রীতিমতো হতচকিত অন্যান্য রোগীর আত্মীয়রা।
অভিযোগ শুক্রবার সন্ধ্যায় সুমিতা সরকার নামের এক মহিলা হাসপাতালের তিনতলায় জ্বর নিয়ে ভর্তি হন। তারপর বাথরুমে যাওয়ার জন্য স্যালাইনের লাইন বন্ধ করার কথা বলতেই কর্তব্যরত নার্স বলেন, “আয়ামাসি না থাকলে আমাদের কিছু করার নেই।” ওই রোগী তখনই বিধায়ককে ফোনে বিষয়টি জানান । তারপর বিধায়ক হাসপাতালে এসে এর সুরাহা করেন । রোগী সুমিতা সরকার জানান বিধায়ক মানুষের বিপদে-আপদে থাকে, হাসপাতালে ভর্তি হয়ে সমস্যায় পড়ে ওনাকে জানাই । স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতালে। সুপার অমিতাভ মণ্ডল জানান,পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

