হঠাৎই কালো ধোঁয়া ঢাকল কুলিক এক্সপ্রেস

মালদা টাউন স্টেশনে কুলিক এক্সপ্রেসে আগুন। রাধিকাপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লেগে যায় ট্রেনের চাকায়।

কলকাতাগামী ডাউন কুলিক এক্সপ্রেসে হঠা ৎই ধোঁয়া। তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এই ঘটনাটি ঘটেছে মালদার খালতিপুর এবং চামাগ্রাম স্টেশনের মধ্যে। সাড়ে ৯টার সময় এই ঘটনা সামনে আসে। এরপর তড়িঘড়ি ট্রেনটি থামানো হয়। খবর দেওয়া হয় সংশ্লিষ্ট দফতরে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। এরপর আগুন নেভানো হয়। পাশাপাশি ট্রেনটি সুরক্ষিত কিনা সেই বিষয়ে সমস্ত তথ্য খতিয়ে দেখা হয়। এরপর যাত্রীসুরক্ষার বিষয়টি নিশ্চিত করার পর ১০টা ১৪ মিনিট নাগাদ তা গন্তব্যের দিকে রওনা হয়।

জানা গিয়েছে, রাধিকাপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল কুলিক এক্সপ্রেস। খালতিপুর স্টেশন ছাড়ার পর ট্রেনে আচমকাই ধোঁয়া দেখা যায়। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জানা গিয়েছে, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। ১৫ মিনিট পর ট্রেনটি ফের যাত্রা শুরু করে।

ট্রেনের চালক বিজয় কুমার জানান, প্রায় এক ঘন্টা ধরে নিউ ফরাক্কা স্টেশনে দাঁড়িয়ে আছে, কিভাবে ট্রেনের চাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। রেল দফতর সূত্রে জানা যায়, খালতীপুর ও চামাগ্রাম স্টেশনের মাঝখানে ইঞ্জিনের তিনটি বগির পরে জেনারেল বগিতে আগুন দেখতে পান রেল যাত্রীরা। তারপর রেল যাত্রীরা চেন টেনে ট্রেনটিকে মাঝ পথে থামিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে রেলের চালক ও রেল আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এবং রাঘিকাপুর ট্রেনটিকে নিউ ফরাক্কা স্টেশনে চল্লিশ কিমি গতিবেগের নিয়ে আশে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেলে আধিকারিকরা। ইঞ্জিনের পরে জেনারেল বগিতে আগুন লেগেছিল সেগুলোকে দ্রুত রিপিয়ার করে। কি কারনে আগুন লাগে তা তদন্ত করে দেখছে রেল অধিকারীকরা। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube