কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি, ভয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী !
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছাত্রী প্রিয়াঙ্কা দাস বয়স মাত্র ১৫ । পার্শ্ববর্তী স্কুলের দশম শ্রেণীর ছাত্রী । শুক্রবার সকাল ৮ টা নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এই ছাত্রী ।
মৃতা ছাত্রীর বইয়ের ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাতে লেখা আছে প্রতিবেশী দু:খু দাস তাকে কুপ্রস্তাব দিয়েছিল প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অসভ্য ভাষায় হুমকি দেয় । মান সম্মানের ভয়ে ছাত্রী আত্মহত্যা করেছে বলেই অভিযোগ পরিবারের ।
ঘটনার খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রী দেহ উদ্ধার করে সুইসাইড নোটের নাম অনুযায়ী । দু:খু দাসকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা পুলিশ মর্গে পাঠানো হয় । ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

