তরুণকে গান পয়েন্টে রেখে ২০ লাখের দাবি! গ্রেফতার ৩ দুষ্কৃতী

শুক্রবার রাতে হরিদেবপুর থানা এলাকা থেকে এক তরুণকে গান পয়েন্টে রেখে ২০ লাখ টাকা চেয়ে অপহরণ!

গতকাল ২ তারিখ রাত ১০ টা ৩৭ মিনিট নাগাদ হরিদেবপুর থানার পুলিশ আধিকারিকরা একটি গোপন সূত্রের খবর পান যে, কোন একটি সাদা রঙের স্কর্পিওতে এক তরুণকে কবরডাঙা ক্রসিং-এর কাছে হার্ডরক বারের সামনে থেকে অপহরণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানার ওসির নেতৃত্বে পুলিশবাহিনী আরও তৎপর হয়। পুলিশ সূত্রের খবর, রাত সাড়ে ১০ টা নাগাদ সাদা রঙের গাড়িতে থাকা দুষ্কৃতিরা ওই তরুণকে গান পয়েন্টে রেখে ২০ লাখ টাকার দাবি করেন। অপহৃত ব্যক্তির নাম নীতিন সাউ। টাকা না দিতে পারায় ব্যক্তিকে অপহরণ করেন দুষ্কৃতীরা। পুলিশ সূত্রের খবর ওই গাড়ির নম্বর (WB 19E 5858)। অবাক করা বিষয়, এই গাড়িটিতে পুলিশ বোর্ডও ব্যবহার করা হয়েছিল। ওই গাড়িতেই অপহরণ করা হয়েছিল নীতিন সাউকে।

খবর পাওয়ার পরই, হরিদেবপুর থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা হরিদেবপুর এলাকায় পুলিশের তিনটি দলকে ভাগ করে দেন। পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা গেছে পুলিশের পক্ষ থেকে।

গ্রেফতার ৩ জন দুষ্কৃতি । বিপ্লব পাত্র ওরফে ভিক্টর, বয়স ৩৩ বছর, অশোক মাঝি, বয়স ৪৬ বছর এবং অরুণাংশু দাস, বয়স ৪২ বছর।

ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন প্রয়োগ করে মামলা রুজু করা হয়েছে এছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা প্রয়োগ করে মামলার রুজু করা হয়েছে।

বিধান পল্লীর কাছে রেললাইন বাজারের থেকে অপহৃত তরুণ নীতিন সাউকে উদ্ধার করা হয়েছে। নীতিন সাউ এর বয়স ২২ বছর। পুলিশ বোর্ড লেখা এই স্করপিও গাড়িটিও করা হয়েছে।

ধৃতদের শনিবার আলিপুর পুলিশ কোর্টে পেশ করা হবে। আদালতে নিজেদের হেফাজতে নিতে চাইবেন সরকার পক্ষের আইনজীবী। নিজেদের হেফাজতে পুলিশ আধিকারিকরা দুষ্কৃতীদের পাওয়ার পর তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে, অপহরণ করার পিছনে আসল উদ্দেশ্য কি ছিল দুষ্কৃতীদের এবং এই সাদা স্করপিও গাড়িতে পুলিশ বোর্ড কেন লাগানো ছিল! সমস্ত কিছুর তদন্তে হরিদেবপুর থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube