গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডিকে দিল হাইকোর্ট

আর্মহার্স্ট স্ট্রিট থানা এলাকায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। স্বামীর বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ তোলে মৃতের পরিবার। কিন্তু পুলিশ অনুপযুক্ত ধারায় মামলা রুজু করেছে বলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃতের পরিবারের সদস্যরা।

আর্মহার্স্ট স্ট্রীট থানা এলাকায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশের কাছ থেকে মামলা গেল সিআইডির কাছে। মৃতার স্বামীর বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ। অনুপযুক্ত ধারায় মামলা রুজু করে পুলিশ। তদন্তকারী আধিকারিককে এজলাসে বই খুলে আইনের পাঠ পড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। “তদন্ত আইনের পথে হবে, নাকি অভিযুক্তর দেখানো পথে ?” প্রশ্ন করেন বিচারপতি জয় সেনগুপ্ত।

প্রসঙ্গত, গত ২৪শে নভেম্বর শালিনী মিত্রকে বাড়ির বাথরুমের দরজা ভেঙে বাইরে বের করে গায়ে আগুন লাগিয়ে দেন তাঁর স্বামী সুশান্ত চক্রবর্তী। সেই দৃশ্য শালিনীর দিদিকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হয় বলে অভিযোগ।

দিদির দাবি, তিনি কালীঘাট থেকে গাড়ি নিয়ে গিয়ে শালিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত স্বামীর মোবাইল ফোন, শালিনীর জামা কাপড় এবং বাথরুমের দরজা বাজেয়াপ্ত করেনি পুলিশ। শালিনী এবং তাঁর বাবার নামে কেনা ফ্ল্যাট তার নামে লিখে দিতে হবে বলে দাবি করত সুশান্ত। – অভিযোগ মামলায়। পকেট থেকে টাকা বের করার অভিযোগ তুলে শালিনীর ওপর অত্যাচার করত সুশান্ত, এমনই অভিযোগ ওই মামলায়।

কিন্তু পরিবারের অভিযোগ, এই মামলায় বিয়ের সাত বছরের মধ্যে পণের দাবিতে অত্যাচার এবং সেই কারণে মৃত্যু, এই ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু অভিযোগ, খুনের অভিযোগে মামলা দায়ের করলেও খুনের ধারা দেয়নি পুলিশ। সাত বছরের বেশি তাঁদের বিয়ে হয়েছিল। এই ধারা এই মামলায় কীভাবে প্রযোজ্য ? সেই প্রশ্ন তোলে পরিবার। সেই মামলার শুনানিতে পুলিশ আবারও এদিন আদালতে ভর্ৎসিত হয়। এরপরই বিচারপতি এই মামলার তদন্তভার সিআইডি-র হাতে দেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube