ট্রাকের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার!

বুধবার ট্রাকের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেনীর এক পড়ুয়ার । ক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন । এরপর রাস্তা অবরোধে নামলেন স্থানীয়রা । ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক নাবালিকার । ট্রাকে আগুন লাগিয়ে রাস্তা অবরোধে নামলেন স্থানীয়রা । পুলিশের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগড়ে দেন অবরোধকারীরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ।

মৃতা নাবালিকার বয়স হয়েছিল ১৭ বছর । একাদশ শ্রেণীর পড়ুয়া কাঁকসার রক্ষিতপুরের বাসিন্দা । জানা যায়, বুধবার রাত পৌনে আটটা নাগাদ এক বন্ধুর সাথে মলানদিঘি এলাকার টিউশন থেকে বাড়ি ফিরছিল সে । তখনই কাঁকসার লোহাগুড়ি এলাকায় প্রচন্ড গতিতে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

উত্তেজিত জনতা পথ অবরোধ করেন এবং সিমেন্ট বোঝায় ট্রাকে আগুন লাগিয়ে দেন । শুরু হয় তুমুল বিক্ষোভ । ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।

মৃতা নাবালিকার কাকা দেবপ্রকাশ ঘোষের অভিযোগ, “রাস্তা দিয়ে বেপরোয়া ভারি গাড়ি চলাচলের কারণে তাঁদের মেয়েকে মৃত্যুর মুখে পড়তে হল”। তিনি আরও জানান, নিত্যদিন ভারি গাড়ির যাতায়াতের জেরে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয় তাঁদের । আজও তাঁর ভাইজি টিউশন থেকে বাড়ি ফিরছিল, তখনই প্রচন্ড গতিতে থাকা একটি সিমেন্ট বোঝাই ছোট ট্রাকটি ধাক্কা মারে তাঁকে । ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube