গ্রামের বেহাল রাস্তা। অগত্যা মন্ত্রীকে গাড়ি থেকে নেমে টোটো চেপে গ্রামে প্রবেশ করতে হল। ঘটনাটি পূর্ব বর্ধমানের রায়নার পলাশন গ্রামে।
রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এদিন পলাশন গ্রামের পশ্চিম পাড়ায় তার মাসীর বাড়িতে এসেছিলেন পুজো উপলক্ষে। কিন্তু গ্রামে প্রবেশ করার দুটি রাস্তায় কাচা। তার উপর সম্প্রতি বৃষ্টি হওয়ায় অবস্থা আরো সঙ্গীন হয়ে উঠেছে। কোনভাবেই সেই গাড়ি গ্রামে প্রবেশ করতে পারল না। অগত্যা তিনি গাড়ি থেকে নেমে টোটোই চেপে মাসির বাড়ি গেলেন। বললেন কেন রাস্তার অবস্থা খারাপ তা তিনি খোঁজ খবর নেবেন ।
পাশাপাশি এদিন গ্রামবাসীরা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরেই গ্রামের কাঁচা। পূর্বে এই পঞ্চায়েত তৃণমূলের দখলেই ছিল। গত নির্বাচনে সিপিএম এই পঞ্চায়েতটি দখল নিয়েছে। কিন্তু অবস্থা একই রয়েছে। তাই অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না গ্রামে সেই কারণে রোগীকে খাটে চাপিয়ে তুলে গ্রাম থেকে বের করা হয়। পঞ্চায়েতের সিপিএমের প্রধান জানিয়েছেন তারা সম্প্রতি ক্ষমতায় এসেছেন ইতিমধ্যেই টেন্ডার পাস হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে। গোটা বিষয়টি সমালোচনা করেছে বিজেপি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

