ফের কেন্দ্রীয় বরাদ্দ রাজ্যকে। বাজেটের পরের দিনই প্রায় হাজার কোটি টাকা রাজ্যকে বরাদ্দ কেন্দ্রের । ৯৫১ কোটি “জল – জীবন – মিশন” প্রকল্পে পশ্চিমবঙ্গকে বরাদ্দ। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবারই ধরনায় বসেছেন মমতা।
বৃহস্পতিবার বাজেট ঘোষণার পরের দিনই রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার ঠিক আগেই রাজ্যের সুনির্দিষ্ট প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার ।
কেন্দ্রীয় সরকার শুক্রবার যে অর্থ বরাদ্দ করেছে তা বাংলার বকেয়া পাওনা নয়। এই বরাদ্দ “জল – জীবন – মিশন” প্রকল্পের । এই প্রকল্প নিয়েও কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ তুলেছিল। ঘটনাচক্রে এদিনই এমএমরেগা দিবস পালিত হচ্ছে। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় মমতার ধরনাকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে নেত্রীর এই ধরনা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

