কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুক্রবার বীরভূমে প্রবেশ করেছে। কিন্তু এই যাত্রার পুলিশের কোনও অনুমতি ছিল না। শুক্রবার এমনটাই জানিয়েছিল বীরভূম জেলা পুলিশ । ফলে রাহুল আদৌ বীরভূমে পদযাত্রা ও সভার মতো জনসংযোগ অভিযান করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
শেষদিনেও উত্তেজনা তৈরি হল রাহুল গান্ধির ন্যায়যাত্রায়। প্রথমে মুর্শিদাবাদ, তারপরে বীরভূমে ন্যায়যাত্রার অনুমতি নিয়ে প্রশাসনের সঙ্গে মতপার্থক্য হয় কংগ্রেসের। কান্দি নবগ্রাম থেকে শুক্রবারের ন্যায়যাত্রা শুরুর কথা ছিল। ঘন কুয়াশা এবং মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সকাল ১০টা থেকে ন্যায়যাত্রা শুরুর কথা বলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু অনুমতি দেয়নি প্রশাসন। বলা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা হবে। প্রতিবাদে কান্দির গোকর্ণে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে কান্দি বহরমপুর রাজ্য সড়ক।
শেষ পর্যন্ত যাত্রার অনুমতি মেলে। কান্দি থেকে ন্যায়যাত্রা শুরু হয়। তবে নতুন করে সমস্যা তৈরি হয় বীরভূমে। বীরভূম পুলিশ প্রশাসন ন্যায়যাত্রা করার অনুমতি দেয়নি। এরপর শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়। বলা হয় রাহুল গান্ধির কনভয়ের সঙ্গে ২টির বেশি ছোটগাড়ি যাবে না। তাই নিয়েও ক্ষোভপ্রকাশ করেন অধীর চৌধুরী।
শর্ত মেনে বীরভূমে প্রবেশ করে ন্যায়যাত্রা। তারাপীঠ, নলহাটি, মুরারই হয়ে বিকেলের দিকে ঝাড়খণ্ডের পাকুড়ে প্রবেশ করে ন্যায়যাত্রা। দু’দফায় মোট পাঁচদিন ন্যায়যাত্রা বাংলার জেলায় জেলায় পথ পরিক্রমা করল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

