অভিষেকের ও জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি ব্যবহার করে হাবড়া পুরসভার ব্যবস্থাপনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে সহায়তা কেন্দ্র করা নিয়ে বিতর্ক ।
হাবড়া পুরসভার তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা কেন্দ্রে বড় করে ছবি রয়েছে অভিষেক ব্যানার্জির , এছাড়া ব্যানারে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও হাবড়ার বিধায়ক জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি ।
যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা । মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ব্যানারে জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি দিয়ে কি বার্তা দিতে চাইলেন পুরসভার তরফে এবং অভিষেক ব্যানার্জির ছবিই বা কেন ব্যবহার করা হলো? এই প্রশ্ন তুলল বিজেপি । এ বিষয়ে হাবরা পুরসভার পুরপ্রধান অবশ্য জানান তারা অভিষেক ব্যানার্জীকে সাংসদ হিসেবে রেখেছেন । তখন প্রশ্ন করা হয়েছিল একাধিক সাংসদ থাকতে কেন অভিষেকের ছবিই ব্যবহার করা হল কেন ? পুরপ্রধান জানান তারা অভিষেক ব্যানার্জীকে সাংসদ হিসেবে অন্য ভাবে দেখেন তাই ছবি ব্যবহার করেছেন এতে বিতর্কের কিছু নেই, বিরোধীরা বিতর্ক তৈরি করছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

