মালদার গাজলে শুট আউট। মদের দোকানের দুই কর্মচারীকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ এক কর্মচারী। আহত আরও এক। পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গাজলের আলাল-এ মদের দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী। সেই সময় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর তাদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ।
টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময় বারুই। আহত হয়েছেন প্রসেনজিৎ মোদী নামে আরও এক যুবক। আহতোরা মালদার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তিনটি মোটর বাইকে করে ছয় জন দুষ্কৃতি ৮১ নম্বর জাতীয় সড়কে স্কুটিতে করে আসা ২ যুবকের পথ আটকায়। এরপর মারধর করা হয় টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় চালানো হয় গুলি। যদিও ছিনতাই করতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

