কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধরনায় মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে ৪৮ ঘণ্টার ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে অবস্থান প্রতিবাদ করবেন তিনি। রাজ্যের প্রাপ্যের দাবিতে ধরনার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রয়োজনীয় কাজও রেড রোডে বসেই করবেন মমতা। মূল ধরনা মঞ্চের পিছনে তাই একটি অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে।

শুক্রবার থেকে যে মুখ্যমন্ত্রী ধরনায় বসবেন, তা আগেই জানিয়েছিলেন । যদিও তা কতদিন চলবে, সেটা প্রথমে খোলসা করা হয়নি। বৃহস্পতিবার নদিয়ায় প্রশাসনিক সভার মঞ্চে মমতা বলেন, “কাল থেকে আমি ৪৮ ঘণ্টা ধরনায় বসব। তারপর দলের বিভিন্ন ইউনিট প্রতিবাদ করবে।” এই ধরনা কর্মসূচির পর আগামী ৬ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে মুখ্যমন্ত্রী নিরাপত্তার স্বার্থে গত দু’দিন যৌথ সংগ্রামী মঞ্চ ধরনায় বসতে পারবে না এমনটাই জানানো হয়েছিল পুলিশের তরফে। তবে সে কথাতে পাত্তা না দিয়েই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা পাল্টা মেইল করে জানিয়ে দেন তারা হাইকোর্টের নির্দেশে এখানে অবস্থান বিক্ষোভ মঞ্চে বসেছেন কোনোভাবেই তারা তাদের অবস্থান তুলে নেবেন না। এক দিকে যেমন মুখ্যমন্ত্রীর অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে পাশাপাশি ১৪ দিন আমরণ অনশন করছেন তিনজন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য। তারা বলছেন যতদিন না তাদের দাবি গুলো নিয়ে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেন ততদিন অনশন কর্মসূচি চলবে। অর্থাৎ যতদিন যাবে তাদের আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে এমনটাই স্পষ্ট করলেন সংগ্রামে যৌথ মধ্যে সদস্যরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube