ঝাড়খণ্ডে নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চম্পাই সোরেন

বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ডের রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন চম্পাই সোরেন । জল্পনা ছিল, হেমন্ত সোরেনের পর তিনিই হতে চলেছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শুক্রবার তাই হল । নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক দলের নেতা চম্পাই সোরেন। 

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেএমএম নেতা তথা দলের সহ সভাপতি চম্পাই সোরেন। শুক্রবার রাঁচীর রাজভবনে চম্পাইকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেস বিধায়ক তথা দলের পরিষদীয় নেতা আলমগির আলম এবং লালুপ্রসাদ যাদবের দল আরজেডির সত্যানন্দ ভোগতা। আলমগির এবং সত্যানন্দ, দু’জনেই আগে হেমন্ত সোরেন মন্ত্রিসভার সদস্য ছিলেন।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় শাসক জোটের হাতে রয়েছে ৪৮ জন বিধায়ক। অন্যদিকে, জেএমএম ২৯, কংগ্রেস ১৬, আরজেডির ১ এবং সিপিআই (লিবারেশন) ১। এর মধ্যে আবার গ্রেফতারির কারণে বিধানসভায় ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না হেমন্ত সোরেন। এদিকে, বিরোধীর আসনে রয়েছেন বিজেপির ২৫, আজসুর ৩, এনসিপি (অজিত) ১ এবং নির্দল ৩ জন অর্থাৎ মোট ৩২ জন বিধায়ক।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube