মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই রাজনৈতিক উত্তেজনা বর্ধমানে। স্কুলের সামনে এসএফআই এর হেল্প ক্যাম্প নিয়ে উত্তেজনা শুক্রবার সকালে। বর্ধমানের বিদ্যার্থী গার্লস্ স্কুলের সামনে এসএফআইয়ের হেল্প ক্যাম্প তৃণমূল কাউন্সিলর ও তাঁর লোকজন নিয়ে এসে তুলতে গিয়ে উত্তেজনা ছড়ালো।
এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরীর অভিযোগ, তারা বর্ধমানের বিদ্যার্থী গার্লস্ স্কুলের সামনে হেল্প ক্যাম্প করেছিলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য। কিন্তু হঠাৎই স্থানীয় তৃণমূল কাউন্সিলর সনৎ বক্সী সেই ক্যাম্প তুলে দিতে চায়।
সনৎ বক্সী জানিয়েছেন, স্কুলের মূল গেট আটকে এসএফআই ব্যানার নিয়ে বসেছিল এবং পরীক্ষার্থীদের হাতে একটি করে দলীয় লিফলেট দিচ্ছিল। তাতেই তারা বাধা দেয়। যদিও ঘটনাস্থলে থাকা পুলিশের উপস্থিতিতে উত্তেজনা কমে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

