শুক্রবার থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে স্থানীয় যুবক যুবতীদের অভিনব কর্মসূচি।
এদিন চ্যাটার্জিহাট বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে কপালে ফোঁটা দিয়ে হাতে গোলাপ ফুল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সঙ্গে তাদের উৎসাহ প্রদান করলেন এলাকার যুবক ও যুবতীরা। এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা ও অভিভাবকরাও।
প্রসঙ্গত, উল্লেখযোগ্য বিষয় হল এবছর হাওড়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। জেলা শিক্ষা দফতর সূত্রে জানানো হয় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫৮,৬৩২ (ছাত্র – ২৫,৫১৬/ ছাত্রী – ৩৩,১১৬)। যা গত বছর ছিল ২৯,৭১১ । জেলায় মুল পরীক্ষা কেন্দ্র ৩৮ টি ও শাখা পরীক্ষা কেন্দ্র ৮৬ টি।
জেলা দফতর সূত্রে আরও জানান হয়, পরীক্ষার্থীদের সুবিধার্থে জেলা শাসকের দফতর , জেলা শিক্ষা দফতর , জেলা সদর মহকুমা ও উলুবেড়িয়া মহকুমা দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোলরুম।
এদিকে পরীক্ষার দিনগুলিতে যাতে নির্বিঘ্নে পরীক্ষা চলে এবং যান চলাচল স্বাভাবিক থাকে সেদিকে বিশেষ লক্ষ্য রাখার সাথে সাথে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

