শুক্রবার থেকে শুরু হল এই শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা । জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু করার চেষ্টা জেলা থেকে শহরে । মাধ্যমিক পরীক্ষার শুরুতে, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে সকাল সাড়ে আটটা থেকে পদ্মপুকুর ইনস্টিটিউশন, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল এই দু’টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সকল পরীক্ষার্থীদের গোলাপ ও চকলেট দেন ।
অন্যদিকে জেলাতেও পরীক্ষার্থীদের জন্য ছিল বিশেষ কিছু ব্যবস্থা । বীরভূমের জেলা প্রশাসন সজাগ রয়েছে আজকের দিনে, যাতে কোন পরীক্ষার্থীর পরীক্ষা দিতে কোন অসুবিধা না হয় তার জন্য। পর্যাপ্ত সাদা পোশাকের পুলিশ নিয়োগ করা হয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে।
অন্যদিকে, পুরুলিয়াতেও পরীক্ষা আবধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মধ্যে শিক্ষা পর্ষদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদেরকে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সে জন্য জেলা আরটিও থেকে সমস্ত রুটেই সঠিক সময়ে বাস থাকবে। এছাড়াও পুরুলিয়া জেলার পাঁচটি ব্লক বান্দোয়ান, বাঘমুন্ডী, ঝালদা ১, ২ এবং আরশা ব্লক এলিফ্যান্ট জোন হওয়ার কারণে এখানে বনদপ্তরের তরফে সমস্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছেন। প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে সিসিটিভির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
পূর্ব মেদিনীপুর প্রশাসন সূত্রে জানা গেছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভি বসানো হয়েছে নজরদারির জন্য সমস্ত রকম বিশৃঙ্খলা এড়াতে সাহায্য নেওয়া হয়েছে পুলিশের। সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্র গুলির দরজা খুলে দেওয়া হয়েছে। এবারে পরীক্ষা কেন্দ্র গুলোতে আসার জন্য জেলা প্রশাসন ও বাস ব্যবসায়ী সমিতিগুলির সমন্বয়ে ছাত্র-ছাত্রীদের বাস ভাড়া ফ্রি করা হয়েছে জেলায়। তবে সরকারি বাসের ক্ষেত্রে এই সুযোগ আপাতত পাওয়া যাবে না। জেলা সদর তমলুক শহরসহ বেশ কিছু জায়গায় বিনামূল্যে টোটো পরিষেবা ও ব্যবস্থা করেছে স্থানীয় টোটো সংগঠন গুলি। সব মিলিয়ে যাতে নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা হয় সেদিকে সচেষ্ট প্রশাসন ও পুলিশ।
ডুয়ার্সের জঙ্গল পথের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজেদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বন দফতর। শুক্রবার সকাল থেকে বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ওই কাজটি শুরু করেন। রেঞ্জগুলির কাছে নিজেদের পর্যাপ্ত গাড়ি না থাকায় বাইরে থেকে গাড়ি ভাড়া করতে দেখা যায় বন দফতরকে।
মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে হাবরা শহরে যান নিয়ন্ত্রণের বাড়তি ব্যবস্থায় নেমেছে পুলিশ প্রশাসন ও হাবরা পুরসভা। এছাড়া পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য অটো ও টোটোর ভাড়া দিতে হবে না। সম্পূর্ণ ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছে পুরসভা ।
জীবনের প্রথম বড় পরীক্ষার আগে বাঁকুড়ার হাতি প্রবণ এলাকা গুলির পরীক্ষার্থীদের দীর্ঘ জঙ্গল পথ পেরিয়ে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন দফতর। ওই সমস্ত এলাকা গুলিতে বনকর্মীদের টহলের পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে পরীক্ষার্থীদের ঐ গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষা শেষে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে বন দফতর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

