শুরু হল মাধ্যমিক পরীক্ষা, তৎপর মধ্যশিক্ষা পর্ষদ

শুক্রবার থেকে রাজ্যে শুরু হল এই বছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে টানা ১০ দিন। পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য সচেষ্ট মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে, বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর। পাহাড়ে পরীক্ষার হলে রাখা হবে রুম হিটার।

পর্ষদের পরীক্ষা বিভাদের সঙ্গে যোগাযেগের ই-মেল আইডি হল-examwbbse@gmail.com। প্রয়োজনে যোগাযোগ করা যাবে পর্ষদের কন্ট্রোল রুমেও, সেই নম্বরগুলি হল, 033-2359-2277, 2321-3844 । উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর হল 9147135748.

পরীক্ষার্থীদের সুবিধার্থে স্কুলে ঢোকার গেটেই লাগানো হচ্ছে রুম নম্বর ও সিট নম্বর। তাছাড়াও স্কুলগুলির মধ্যে কেউ যদি পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য আলাদা করে সিক রুম করা হয়েছে।

এবারের পরীক্ষায় নকল এবং যে কোনও রকমের বেনিয়ম রুখতে কড়া নজরদারিরও ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্ষদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই বছর প্রশ্নপত্রে ব্যবহার করা হবে কোড। পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় কোনও সিভিক ভলান্টিয়ার প্রবেশ করতে পারবেন না।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube