মাধ্যমিক পরীক্ষার আগে তুঙ্গে স্কুলের শেষ মুহূর্তের প্রস্তুতি

শুক্রবার শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা তার আগে বিভিন্ন স্কুলে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে । উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার প্রফুল্লনগর বালিকা বিদ্যালয় নিউজ টাইম প্রবেশ করেছিল শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ।

সেখানে গিয়ে দেখা গেল স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের নিয়মাবলী লিখিতভাবে স্কুলের সামনে টাঙিয়ে দেওয়া হচ্ছে । প্রশ্নপত্র ফাঁস রোখার জন্য পর্ষদের তরফে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপও নেওয়া হয় বলে জানা যায় । পরীক্ষার্থীদের জন্য পানীয় জল ,ফার্স্ট এড-এর সমস্ত ব্যবস্থা থাকছে স্কুলের অন্দরে ।

পুলিশ প্রশাসনের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে থাকছে সিসিটিভির নজরদারি । পরিক্ষার্থীরা যাতে অসৎ উপায় অবলম্বন না করতে পারে সিসিটিভির মাধ্যমে তা নজরদারি চালানো হবে বলে জানা যাচ্ছে । পরীক্ষার প্রশ্ন পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে বলে খবর । কোন পরীক্ষার্থীরা যেমন ইলেকট্রনিক গেজেট, মোবাইল ব্যবহার করতে পারবে না তেমনই পরীক্ষক বা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube