জমি সংক্রান্ত বিষয় নিয়ে অশান্তি শুরু হয় দু’পক্ষের । এই ঘটনায় থানা পুলিশ পর্যন্ত হয় । তার পরেই শুরু হয় যত গণ্ডগোল । আইন রক্ষককেই গাছে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীর! নদিয়ার ভীমপুর এলাকার ঘটনা ।
সূত্রের খবর, নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত এলাকায় দুই পক্ষের মধ্যে হয় জমি সংক্রান্ত বিবাদ । এনিয়ে হয় ব্যাপক গণ্ডগোল । এক পক্ষ মার খায় অন্য পক্ষের হাতে । ঘটনা সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকেও । তবে পুলিশ আসতেই সমস্যার মোড় নেয় অন্যদিকে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ এসে এক পক্ষের হয়ে কথা বলতে শুরু করে । যে পক্ষের মানুষ মার খেয়েছেন তাঁদের বন্দুক উঁচিয়ে পাল্টা হুমকি দেয় পুলিশ । ওপর পক্ষ যারা মেরেছে তাদের হয়েই কথা বলে পুলিশ । পুলিশের পক্ষপাত দুষ্টতার কারণেই পাল্টা দুই পুলিশকে গাছে বিক্ষোভ গ্রামবাসীদের । পরে বাকি পুলিশবাহিনী হাজির হয়ে পরিস্থিতি সামাল দেয় । বিবাদের জেরে আহতরা ভর্তি হাসপাতালে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

