ইডি দফতরে শঙ্কর কন্যা ঋতুপর্ণা! করা হতে পারে জিজ্ঞাসাবাদ

ইডি দফতরে এলেন শংকর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। হাতে ফাইল নিয়ে ইডি দফতরে প্রবেশ করেন তিনি। সূত্রের খবর জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বৃহস্পতিবার বিকেলে ইডি দফতরে এলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি গ্রেফতার করেছে শংকর আঢ্যকে। তার নামে একাধিক এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এমনকি তার পরিবারের অন্যান্যদের নামেও এফ এফ এম সি কোম্পানির হদিশ পেয়েছে ই ডি। এর আগেও শংকর আঢ্যর মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

প্রসঙ্গত, দীর্ঘ তল্লাশির পর রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি ৷ বনগাঁর দাপুটে তৃণমূল নেতাকে নিয়ে ইডি আধিকারিকরা গভীর রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছিল । শঙ্করকে গ্রেফতার করার আগে তাঁর পারিবারিক সদস্যদের একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছিলে। পরে শঙ্করকে জেরায় উঠে আসা নতুন কিছু তথ্যের ভিত্তিতে তাঁর আত্মীয়দের তলব করার পরিকল্পনা করা হয়েছে।  এর আগেও ইডি দফতরে আসতে দেখা গিয়েছিল শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্যকে । প্রায় ৬ ঘণ্টা ধরে চলেছিল জিজ্ঞাসাবাদ। যদিও আগেরবার ইডি দফতর থেকে বেরনোর পর সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে কার্যত মুখে কুলুপ আঁটেন ঋতুপর্ণা। কী প্রশ্ন করা হল, কোনও নথি চাওয়া হল কি না, আবার ডাকা হবে কি না, সব প্রশ্নে চুপ ছিলেন শঙ্কর-কন্যা। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube